ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সোনারগাঁয়ে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করলেন ডিআইজি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (পিপিএম,বিপিএম বার)।


সোমবার (২৭ ফেব্রুয়ারি) দূপুরে নিহতদের বাড়িতে প্রবেশ করে তাদের পরিবারের সাথে দেখা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম, ওসি তদন্ত আহসান উল্লাহ, কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যরা।


রোববার দুপুরে সোনারগাঁয়ের কাচঁপুর পাঁচপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাই মোস্তফা, মফিজুল, মারুফ গংদের হাতে নির্মমভাবে খুন হয় আপন দুই ভাই আসলাম সানি ও সফিকুল ইসলাম রনি। তাদের আরেক ভাই রফিকুল ইসলাম এখনো চিকিৎসাধীন রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑